STORYMIRROR

Tridib Mallik

Classics

3  

Tridib Mallik

Classics

স্বার্থপর নই

স্বার্থপর নই

1 min
374

জানি ভুল ভাবছো।

সময়ের বেড়াজাল থেকে বেরিয়ে

হেঁটেছিলাম কোন এক অজানা গন্তব্যে।

হয়তো জানা ছিলো এর শেষ কোথায়,

নয়তো ছিলো না।


ভালোবাসা ফিরিয়ে দেয়া যায় কি?

ফিরিয়ে দেয়া যায় কি সময়?

যায় না।


জানা ছিলো না রক্তলাল শিমুল এক বসন্তেই ঝরে যায়,

ফুলেদের তো ইচ্ছে আছে!

জানা ছিলো না বসন্তের আগেই আগুন লাগে বনে।


স্বার্থের টানে এতোদূর এসেছি যদি ভেবে থাকো,

ভুল ভেবেছো।


Rate this content
Log in

Similar bengali poem from Classics