STORYMIRROR

POET MD HEDAETUL ISLAM

Tragedy Inspirational

4  

POET MD HEDAETUL ISLAM

Tragedy Inspirational

সব পাওয়া যায় না

সব পাওয়া যায় না

1 min
335

সব পাওয়া যায় না

মোঃ হেদায়েতুল ইসলাম 


চাইলেও সব পাওয়া যায় না,

চাইলেও সব বলা যায় না।

চাইলেও সবকিছু বোঝা যায় না,

চাইলেও সব দেখা যায় না।

চাইলেও সব আশা পূরণ হয় না,

চাইলেও সব কথা মনে রয় না।

চাইলেও সব কাজ হয় না,

চাইলেও সব ভাবা যায় না।

চাইলেও চিরদিন কেউ ভবে রয় না,

চাইলেও কিছু ব্যথা ভোলা যায় না।

চাইলেও সময় থেমে রয় না,

চাইলেও সবাই তো মানুষ হয় না।

চাইলেও সুখ শান্তি আমৃত্যু রয় না,

চাইলেও ভাঙ্গা মন কভু জোড়া লাগে না।

চাইলেও কিছু প্রশ্নের উত্তর মেলেনা,

চাইলেও যে মরে গেছে সে তো ফেরে না।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy