STORYMIRROR

Manik Goswami

Abstract Drama Others

3  

Manik Goswami

Abstract Drama Others

পৃথিবীর গান

পৃথিবীর গান

1 min
148


মেঘের কোলে উড়ে গেলো পাখি

সুরেলা কণ্ঠে দিলো ডাক;

হাঁসের দলে মেতেছে কলরবে,

পুকুর জলে খুঁজে বেড়ায় পাঁক।

হাওয়ার নাচন আম বাগানের বুকে,

পাতার ফাঁকে লুকোচুরি খেলে রোদ;

বাদল বাতাস সবুজ ধানের শীষে,

আকাশের বুকে জমাট কালো ক্রোধ।

ঢেঁকি অবিরত ভানে ধান,

হাঁপর হাওয়ায় তৃপ্ত অগ্নিদেব।

আঙ্গিনা জুড়ে গোবর জলের ছিটে,

বধূর মুখে জীবন ধারার খেদ।

পুকুর পাড়ে জলে ভেজা শরীর,

কলতান তোলে একসাথে স্নানে গিয়ে।

পৃথিবীর গান দূরের আকাশ শোনে,

চেয়ে রয় অবাক বিস্ময়ে।

প্রিয়ার মন অনুভবে কাঁপে প্রেমিকের ছোঁয়া চেয়ে ।

ক্লান্ত পথিক খুঁজে ফেরে আশ্রয়ে |

আকাশ জুড়ে বৃষ্টি নামুক

ধুয়ে যাক মান অভিমান পালা,

বৃষ্টি কণার প্রতিটি ফোঁটায়

খোদাই থাকুক ভালোবাসার জ্বালা।

রজনীগন্ধা ফুটবে জানিয়ে দেয়,

মৌমাছি তাই অপেক্ষাতে রয়;

অনুভূতিগুলো নিস্তেজ হয়ে গেলেও

আস্থার কাছে পরাজিত সংশয়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract