STORYMIRROR

Gopa Ghosh

Romance Others

3  

Gopa Ghosh

Romance Others

পরজন্মে

পরজন্মে

1 min
165

যদি জন্মান্তর থাকে, আমি যেনো আবার ঘুরে আসি,

তখন মানুষ নয়, গোলাপ হবো,

নয়তো জুঁই, বা বেলি, আমার গন্ধে মাতাল হবে তুমি, কখনো ভাবি তোমার খাঁচার ওই টিয়া হবো,তোমার শেখানো বুলি আওরাবো,তোমায় দেখবো সারাটাদিন প্রাণটি ভরে। এবারে নাই বা পেলাম তোমার ভালোবাসা,যদি পরজন্মে মানুষ হই, তুমি ঠিক বুঝবে দেখো আমার ভালোবাসার ভাষা।

সেই ভাষায় হারিয়ে যাবে তোমার মুখের ভাষা, উদাস চোখে থাকবে চেয়ে আমার পানে, বৃষ্টি নামবে তোমার বুকে,

আমার ভালোবাসার বিন্দু বিন্দু জলে, এই জন্মে নাই বা হোলো

তেমন কিছু, তবু আশার রং তুলিতে এঁকে নিলাম পরজন্মের

এক রঙিন জীবন।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance