STORYMIRROR

RIN Ku

Romance Tragedy

2  

RIN Ku

Romance Tragedy

প্রেমিকা

প্রেমিকা

1 min
138

ক্লোরোফিলেরও একটা গন্ধ আছে বুঝি!

সালোকসংশ্লেষে নেশা ধরায় তাই তো।

কৃষ্ণাদ্বাদশীর রাতটাতে রহস্য খুঁজি,

কেন বাড়ায় প্রেমিকার চোখের গাঢ়ত্ব!

একটা সময়, গভীর প্রেমে পড়ে যাই তার

আপন হয়ে যায় , প্রিয়া-র বলিরেখা ;

কাছে টানে, কাজলেবেষ্টিত সমুদ্রের পাড়,

ওষ্ঠযুগল যেন এক চুম্বকশলাকা।

বাধ্য করে প্রেমে পড়তে,

তার অগোছালো হয়ে থাকাটাও ;

খোলামেলা চুলে ইচ্ছে করে ঢেউ খেলতে,

সে যেন এক অপ্রমাণিত উপপাদ্য।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance