STORYMIRROR

Debasmita Ray Das

Fantasy

4.3  

Debasmita Ray Das

Fantasy

পিছুটান

পিছুটান

1 min
13.9K


চুপচাপ মেঘেরা ভিড় করে আসে মনে

নিয়ে আসে অনেকদিনের পথ চলা মন ছুঁয়ে যাওয়া স্মৃতি

হাত বাড়ায় মন তারই পিছুটানে

কর্মমূখরতায় যা আজ পেয়েছে বিস্মৃতি।

তারারাও আলোকপথে ধিকিধিকি যে সুরে গায়

মনের অন্য প্রান্তের অপূর্ব গানেরই সুর

কোন অব্যক্ত ঐশ্বর্য প্রকাশ পায়

মন ধায় দূর বহুদূর।

সত্যিকথা একান্ত যা প্রাণের

ইঁট কাঠ পাথরের তলায় তার হদিশ মেলে

অপাপবিদ্ধ শোনেনা কেনো তার আগমন

শোনেনা পদধ্বনি তার যে গেছে প্রদীপ জ্বেলে।

মন ছুঁয়ে যাওয়া সুরই তবে আজ কাম্য

দিকভ্রষ্ট যতো ভাবনা হোক শেষ

স্বপ্নের তুলির টানে রঙ আঁকা হোক মনে

ইঁট কাঠ পাথরের রাজত্ব তবে শেষ।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy