STORYMIRROR

Debasmita Ray Das

Fantasy

3  

Debasmita Ray Das

Fantasy

ও চাঁদ

ও চাঁদ

1 min
16.3K


ও চাঁদ তোমার রূপের বাহার

গল্প শোনায় বড়ো

আকাশ ছুঁয়ে মিষ্টি আলোয়

তার অর্থ সত্যি করো।

 কলঙ্ক সে আলোয় ঢেকে

 গর্বে ভরাও বুক

 মাহাত্ম্যকে সামনে রেখে

 সদাই হাস্যমুখ।

মনকেমনের তোমার আলোয়

প্রেমিক ভরায় মন

সুন্দর সেই জ্যোৎস্নারাতে

অভিসারে গমন।

 সঙ্গোপনে রাখা যতো

 মনের কলতান

 সুরে ভাষায় ভরিয়ে দিয়ে

 করো জীবনদান।

তোমার সঠিক মূল্যখানি

অনেকখানি বড়ো

জীয়নকাঠি বুলিয়ে বাঁচার

মন্ত্র সত্যি করো।।

#positiveindia


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy