STORYMIRROR

Sampa Maji

Drama Others

3  

Sampa Maji

Drama Others

মৃত ভ্রূণের আত্মকথা

মৃত ভ্রূণের আত্মকথা

1 min
270


পৃথিবীর আলো দেখতে দিলো না আমায়

এক মানুষ রূপী নরপিশাচের দল

কতো লড়াই করে কতো আসা নিয়ে

 বড় হচ্ছিলাম মায়ের গর্ভে একটু একটু করে।


আমিও একদিন নাড়ির বাঁধন আলগা করে

মানুষ রূপে জন্ম নেবো পৃথিবীর বুকে

হৃদয় দিয়ে অনুভব করবো পৃথিবীকে

ভালো মানুষ হয়ে নতুন সৃষ্টিতে অংশ নেবো।


কিন্তু হায়! এতো আইন এতো কানুন সব মিথ্যে হলো

একদিন বিনা অপরাধে নৃশংস ভাবে হত্যা হলাম

জন্ম নেওয়ার আগেই আমার নিঃশব্দে মৃত্যু হলো

আলো দেখার আগেই অন্ধকারে চুপিসারে হারিয়ে গেলাম।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama