STORYMIRROR

Sampa Maji

Abstract Others

3  

Sampa Maji

Abstract Others

বসন্তের প্রতিক্ষা

বসন্তের প্রতিক্ষা

1 min
157

প্রকৃতিও যেন সময় গুনে বসন্তের অপেক্ষায় 

রুক্ষ শীতে ঝরে যাওয়া নতুন পাতার প্রতিক্ষায় 

মন বিলাসী হাওয়ায় মাথা দুলিয়ে জমায় আলাপ চারিতা

কে কেমন সাজবে এই নিয়ে বসে গাছেদের প্রতিযোগিতা

মৌমাছির দল খবর নিতে আসে বারে বারে

সুদিন আসবে কবে মধু ভরে ফিরবো ঘরে 

এদিক ওদিক ঘুরে বেড়ায় কোকিল ছটফট করে 

ভাবে কবে প্রতীক্ষার অবসান হবে গলা ছেড়ে ডাকবো কোকিলারে

 আকাশ বাতাস প্রকৃতি ভরে উঠুক ফুলে ফুলে বসন্তরে করি আহ্বান 

শীত ফিরে যাক আসুক বসন্ত প্রকৃতির প্রতীক্ষার হোক অবসান।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract