STORYMIRROR

Manik Goswami

Abstract Inspirational Others

3  

Manik Goswami

Abstract Inspirational Others

মা আমার

মা আমার

1 min
11

তোমার দয়ায় দৃষ্টি পেয়েছি,

আমার শরীরে প্রাণ,

পৃথিবীর রূপ দেখতে পেয়েছি,

তোমার সার্থক অবদান।

আমার চেতনায় আলোক এনেছো,

লালন করেছো তুমি,

যতেক আমার ভুলভ্রান্তি

নিজগুনে দাও ক্ষমি।

আমায় তুমি শিক্ষা দিয়েছো,

জগতে পেয়েছি স্থান,

তোমার মমতা, তোমার স্নেহের

হয় নাকো প্রতিদান।

তোমার কোলে রেখে মাথা

শান্তি খুঁজি সদা,

ভারাক্রান্ত, চঞ্চল মন

চায় স্থিরতা সর্বদা।

তুমি যে আমার পথের দিশারী,

আমার জয়ের মালা,

প্রণমি তোমায় মা গো আমার

মুকুটে আশীর্বাদের ডালা।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract