STORYMIRROR

subrata bhattacharjee

Tragedy Others

3  

subrata bhattacharjee

Tragedy Others

লিপি

লিপি

1 min
248

 


পড়াশুনা কোনদিনই ভাল লাগতো না তার 

মাধ্যমিকে ফেল করল লিপি 

বাবার পা-দুটো ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, 

'আমি আর পড়বো না বাবা, 

পড়াশুনা আমার যে ভালো লাগে না একেবারে ।' 

বাবা মাথায় হাত বুলিয়ে দিয়েছিল 

বলেছিল,'তাহলে মা'রে, কি তোর ভালো লাগে বল ?' 

লিপি কিছু বলে নি 

বলতে পারে নি 

শুধু মাথা নিচু করে চুপ করে ছিল । 


হালকা হাওয়ায় ঝিরঝির কাঁপা জাম জামরুল পাতা 

মাছের ঘাইয়ে পুকুরের ঢেউ 

সন্ধ্যা হলে ঝুপরি কামিনী গাছটায় পাখির কিচির - মিচির 

নীল আকাশের গায়ে সাদা তুলোর মত মেঘ 

ডানা মেলে ভাসতে থাকা চিল…. 

এসব লিপির ভাল লাগতো ; এসব কথা কি বাবাকে বলা যায় ! 

তাইতো সে চুপ করে ছিল সেদিন । 


হয়তো বাবা ভুল বুঝেছিল, 

হয়তো বা নয় । 


এখন লিপির আঠেরো 

মা বাবার থেকে সে অনেকদূরে, 

চওড়া রাস্তার ধারে 

ধোঁয়া ধুলো, শহুরে হই-হট্টগোলের মাঝে 

তিনতলার পুরনো এক-কামরার ফ্ল্যাটে একা…. 

শাঁখা পলায় সে বন্দি ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy