STORYMIRROR

Orpita Oyshorjo

Tragedy Fantasy Others

4  

Orpita Oyshorjo

Tragedy Fantasy Others

ক্ষমা করতে পারবো না কখনোই

ক্ষমা করতে পারবো না কখনোই

1 min
312

আমি হয়তো কখনোই তাদের ক্ষমা করতে পারবো না  

হয়তো ক্ষমা নামক শব্দটি আমার ডিকশনারিতে নেই 

সত্যি 

আমি কখনো তাদের ক্ষমা করতে পারবো না 

যারা সব সময় আমার প্রাপ্তিতে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল ।


কি দোষ ছিলো আমার আমি জানি না 

আমিও তো বাঁচতে চেয়েছিলাম যেমন করে মুক্ত আকাশে ডানা মেলে একটি পাখি উড়ে বেড়ায় ,


যেমন করে বিশাল আকাশের বুকে এক টুকরো চাঁদ দেখা যায় ,

যেমন করে সবুজ রঙের গাছে নানান রকমের ফুল ফোঁটে ,


যেমন করে রাতের আধার ঘনিয়ে সকাল আসে ,

ঠিক সেভাবে 


কিন্তু সবাই মিলে আমার সেই ডানা টাই কেঁটে দিলো 

আমার প্রাপ্তিতে বাঁধা হয়ে দাঁড়ালো 


সেদিন আমার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু পড়ছিল 

আমাকে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছিল সেদিন 


তাই হয়তো আমি তাদের ক্ষমা করতে পারবো না ।

সত্যি বলছি আমি কখনো তাদের ক্ষমা করতে পারবো না ।


আমার জীবনটা হয়তো বয়ে চলা নদীর মতো 

যার কুল কিনারা কিছুই নেই 


কেউ আমাকে কখনো প্রাপ্তির পথে নিয়ে যায় নি 

তাই হয়তো আমার কোন প্রাপ্তি নেই ।



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy