STORYMIRROR

Utsa Roy Choudhury

Abstract Others

2  

Utsa Roy Choudhury

Abstract Others

কবিতাজন্ম / উৎস রায় চৌধুরী

কবিতাজন্ম / উৎস রায় চৌধুরী

1 min
355

মুখের শব্দ সকাল লিখে রাখে

বৈশাখ মাদুরাইয়ে

যেন সমস্ত আকাশ কবিতা

আলোর পাতায় ভাসায় জীবন

তোমার দিব্য শহর হলে পরে

একটি অক্ষরে কাল আসবে যেদিন

মনে মনে দরজা খোলা জোড়াসাঁকো

আয়াস করে মন

প্রতিটি লিপ্ত কলম ঝুঁকে আছে

পথের উপমা পথে-------


কবি আলালের মিথুন খোলা রথ

আমাকে নেবে নিতেই থাকবে সেই দূর

যেখানে প্রথমের আগল নিয়ে বুক

তোমার স্বপ্ন মেলানো পাতে

রিবন দিয়ে গেঁথে যাবে

সমস্ত পায়ে পায়ে তোমার সাথে যাওয়া

একেক টি পক্ষ সন্ধ্যে কবিতামূল

গোত্র বহন করে করজোড়ে

তুমিও যেমন জলে নাড়াও পাতা

আমার সর্বনাম করিডোরে


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract