STORYMIRROR

Saibal Ray

Abstract Inspirational

5.0  

Saibal Ray

Abstract Inspirational

কবিতা

কবিতা

1 min
286

কবিতা ফুটুক মনগাছে।

পরাণ উঠুক বেজে। 

জীবন ভাসুক সমুদ্দুরে।

নীল আকশের নিচে। 

কবিতা ফুটুক মনগাছে। 

ব্যথা যাক ঘুঁচে।

আবিররঙা আকাশমাঝে

গোধূলি উঠুক সেজে। 

কবিতা ফুটুক মনগাছে। 

পদ্ম ফুটুক জলে। 

ধূসর মনে রঙ আসুক

পাখির কলতানে। 

কবিতা ফুটুক মনগাছে। 

স্বপ্ন উঠুক ভেসে। 

আগুন জ্বলুক শীতরাতে

আকাঙ্ক্ষার মাঝে। 

কবিতা ফুটুক মনগাছে। 

সুর উঠুক বেজে। 

গানের শেষে মত্তবেশে

জীবন উঠুক সেজে। 

কবিতা ফুটুক মনগাছে। 

মৃত্যু জীবন শেষে। 

কেউ জানে না তারপর কি,

যায় সে কোন দেশে। 

কবিতা ফুটুক মনগাছে। 

গোলাপ বাঁচুক বাসে। 

কথার ওজন কমুক বুকে। 

মন বাঁচুক অবশেষে। 

কবিতা ফুটুক মনগাছে। 

জীবন বাঁচুক রসে। 

মৃত্যু যতই আসুক ধেয়ে

স্বপ্ন বাঁচুক কষে।

কবিতা ফুটুক মনগাছে

আনন্দের দেশে। 

হতাশ মন পাক ফিরে

স্বপ্ন অবশেষে। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract