STORYMIRROR

Arijit Ojha

Classics Inspirational

4  

Arijit Ojha

Classics Inspirational

কবি প্রণাম

কবি প্রণাম

1 min
1.5K

দুর্ভিক্ষের কবি তুমি হে সুকান্ত,

বিপ্লবী কণ্ঠ সবই, আজ নীরব শান্ত। 

বিপ্লবের ধ্বনি, কণ্ঠে কণ্ঠে ধ্বনিত হয়না আর,

বিচারের বাণী নিভৃতে শুধু করে হাহাকার। 

নবজাতকের ছাড়পত্র আজ শুধুই ব্যর্থ স্বপ্নভার,

ডিগ্রি বাঁধনে বেঁধেছে তাকে নিয়মের কাঁটাতার। 

তোমার চিতাভষ্মে জ্বলছে আজও বিদ্রোহের আগুন,

তবুও দামাল আঠেরো আজ শুধুই রিক্ত ফাগুন। 

চারা দলের অপূর্ণ আশা পূর্ণ হয়নি আর,

বনস্পতি বটবৃক্ষের চাপে জীবন অসহায় তার। 

দুর্ভিক্ষে বেঁধেছিলো জীবন তোমার, নিষ্ঠূর বিধি,

তবুও ঘৃণিত, অবহেলিতের তুমিই শেষ প্রতিনিধি। 

তুমি চির কিশোর, মৃত্যুঞ্জয়ী বিদ্রোহী প্রাণ,

জেগেছিলো আঠেরো পেয়ে তোমারই উদাত্ত আহ্বান। 

মিথ্যে ভরা সমাজের আর শেষ অস্তরাগে,

আবার জ্বলুক আগুন, আবার তোমার কলম উঠুক জেগে। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics