STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Inspirational

4  

Partha Pratim Guha Neogy

Inspirational

কালো জাদু

কালো জাদু

1 min
1

কালো জাদু ছড়ায় নাকি
নিশুতি রাতের শেষে,
ভয়কে যদি জায়গা দিই
অন্ধকার আসে হেসে।

মন্ত্র নয়, ভয়ই তবে
সবচেয়ে বড় ফাঁদ,
একটি প্রদীপ জ্বাললেই
হার মানে সব আঁধার।

মহালয়ার ভোর বলে—
আলো আসুক ঘরে,
অশুভ যত দূরে যাক,
সাহস থাকুক অন্তরে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational