STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Horror

4  

Partha Pratim Guha Neogy

Horror

প্রেতাত্মা

প্রেতাত্মা

1 min
0

নিশুতি রাতে দরজার পাশে
কে যেন দাঁড়িয়ে রয়,
ছায়ার মতো নিঃশব্দ সে,
চোখে তার কত ভয়।

ভূত কি শুধু অন্ধকারে
পুরোনো কোনো প্রাণ?
নাকি আমাদের অপরাধগুলো
ফিরে আসে অভিমান?

আলো জ্বেলে দেখলাম শেষে—
কেউ তো নেই ঘরে,
শুধু আমার বিবেকটা
দাঁড়িয়ে আছে দ্বারে।

 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Horror