STORYMIRROR

Debjani Basu Mullick

Abstract

4  

Debjani Basu Mullick

Abstract

কাগজ- কলম

কাগজ- কলম

1 min
1.2K

সাদা রয়ে যায় খাতার পাতা

নোটসেই এই সব হয়ে যায় লেখা।

সে হোক না গল্প কিম্বা কবিতা,

হয়তো বা শুধুই মনের কথা

মায়ের ওষুধ বা বাজারের ফর্দ

লেখা হয় সব নতুন তথ্য

ধোপার হিসেব বা বন্ধুর ঠিকানা

যা খুশি লেখো নেই কোন মানা।

মুঠোফোনের কি দারুণ মহিমা

এক ছাতের নিচে সব হয় জমা

ডাইরির পাতা শুধু রয়ে যায় ফাঁকা

লেখা হয় না আর রোজনামচা-

কাঁদে কলম, কাঁদে পড়ে থাকা খাতা

কাগজ কলমে আর হয় না লেখা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract