STORYMIRROR

Debjani Basu Mullick

Abstract

3  

Debjani Basu Mullick

Abstract

আকাশ বার্তা

আকাশ বার্তা

1 min
767

সূর্য উঠলে আকাশে ঝকঝকে আলো

মেঘে ঢাকলে আকাশ মিশমিশে কালো ।

পূর্ণিমার রাতে জ্যোৎস্নার আলো ফোটে

চাঁদের হাসিতে আকাশ খিলখিলিয়ে হাসে,

আকাশের কান্না পেলে বৃষ্টি নামে

বিদ্যুতের চমকে আকাশ যায় জ্বলে,

মেঘের গর্জনে আকাশের বুক ফাটে

রামধনুর রঙে আকাশের রূপ ফোটে।

শরৎ এলে আকাশে মেঘের খেলা

দেখা যায় আকাশের রূপের মেলা।

তারই মাঝে লুকিয়ে থাকে ব্যথা

কে বা ভাবি আকাশের কথা

ক্ষত সব লুকিয়ে থাকে গভীরে

ঠিক যেমন মায়ের হাসিতে আদরে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract