STORYMIRROR

ritwik das

Abstract Drama Classics

3  

ritwik das

Abstract Drama Classics

জিবনের মূল্য

জিবনের মূল্য

1 min
350

জন্ম হলে সবারই মরতে হবে,

  এইতো দুনিয়ার রীতি।

     থাকিতে জীবন দোষে ভরা,

         মরিলে বলে গুণ গীতি।

জীবন থাকিতে জীবনের মূল্য,

  বুঝে না রে মন কেহ।

     বুঝবে সেদিন জীবনের মূল্য,

        যখন নিস্তেজ হবে দেহ।

টাকা টাকা করলাম রে মন,

  সারা জীবন ভর।

     থাকতে টাকা সবাই আপন,

         দুর্দিনে সবাই পর।

অর্থ অর্থ করে জীবন কাটালাম,

  বুঝলাম না জীবনের মানে।

     কি যে হবে আমার পরকালে,

         ভাগ্য বিধাতা জানে।

জীবন থাকিতে পরম আপন,

  চিনলাম না এই পৃথিবীতে।

     পরম আপন যেদিন চিনলাম আমি,

         সেদিন দুনিয়া ছেড়ে হলো যেতে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract