STORYMIRROR

Saptarshi Nag

Abstract Others

3  

Saptarshi Nag

Abstract Others

ইচ্ছে

ইচ্ছে

1 min
440


আমার ইচ্ছে করে সাইকেলে করে

অতীতটাকে ধরতে

আমার ইচ্ছে করে সময় হয়ে

ভবিষ্যৎকে গড়তে



আমার ইচ্ছে করে ঘুড়ি হয়ে

মেঘের আঁচল ধরতে

আমার ইচ্ছে করে লাট্টু হয়ে

নিজের মনেই ঘুরতে


আমার ইচ্ছে করে সবুজ হয়ে

রক্তের দাগ মুছতে

আমার ইচ্ছে করে দোকান খুলে

স্বপ্নগুলো বেচতে


আমার ইচ্ছে করে গান হয়ে

প্রাণের কথা বলতে

আমার ইচ্ছে করে অর্থ হয়ে

অনর্থকে ভুলতে


আমার ইচ্ছে করে জন্ম হয়ে

মৃত্যুর ডাক ভুলতে

আমার ইচ্ছে করে রাত্রি হয়ে

ভোরের শুরু দেখতে


আমার ইচ্ছে করে ধর্ম হয়ে

সাম্যের গান গাইতে

আমার ইচ্ছে করে আকাশ হয়ে

সবাইকে ভালোবাসতে


আমার ইচ্ছে করে রহিম হয়ে

রামকে ভালোবাসতে

আমার ইচ্ছে করে যীশু হয়ে

বুদ্ধের কথা বলতে


আমার ইচ্ছে করে ছোট্ট হয়ে

বড়োদের এটা বলতে

আমার ইচ্ছে করে

নতুন শুরুর আবার স্বপ্ন দেখতে


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract