STORYMIRROR

soumendranath guharoy

Abstract Others

3  

soumendranath guharoy

Abstract Others

হে মহাজীবন

হে মহাজীবন

1 min
211

চালচিত্রে চিরায়ত ঢঙ যখন ভাঙছে

বিপন্ন স্মৃতিতে হাতড়াচ্ছে কাতর খুর ও উষ্ণীশ

নুয়ে পড়া স্তনে আর কোনো আশ্বাস নেই

অসুখের গল্পে খননের অভিসার 

খোঁজে মৃত মানুষেরা

নিজেকে বয়ে নিয়ে যাওয়া সহজ নয় 

তবুওতো 

এক পা এক পা করে পিছোতে‌ হয় ক্লান্ত যাপনে

নাভিমূলে সুঁইফোঁড় বিদায়ী বাতাসে বেহায়া বেহাগ 


ফিরে যায় যে যার বলয়ে ইতরতা পড়ে থাকে অযৌনচর্চায়


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract