STORYMIRROR

প্রসেনজিৎ ঘোষ

Romance Others

3  

প্রসেনজিৎ ঘোষ

Romance Others

গোলাপ

গোলাপ

1 min
197


দুটি গোলাপ কিনেছিলাম তোমার জন্য,

একটি তোমায় দিয়ে আরেকটি

দিতে পারিনি।

সযত্নে গুছিয়ে রেখেছি

হৃদয় কোঠরে।

প্রতিটা মহাযুদ্ধের পর -

অপরিসীম ভালোবাসার অভাব,

বিজয়ীদের কাঙাল করেছে চিরকাল।

ইতিহাস কোনদিনই ক্ষমতাকে

অমরত্ব দেয়নি,

ভালোবাসার কাছে হেরে গিয়ে

মানুষ বার বার বিধাতাকে'ই

দোষী করেছে।

তাইতো একটি গোলাপ তাদের জন্যই তুলে রেখেছি

নিয়তি যাদের বঞ্চিত করেছে,

অনির্দিষ্টকাল।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance