STORYMIRROR

প্রসেনজিৎ ঘোষ

Abstract Drama

3  

প্রসেনজিৎ ঘোষ

Abstract Drama

একটি প্রাচীন কবিতা

একটি প্রাচীন কবিতা

1 min
144


এ শহরে কেউ আর ভালো নেই , 

পুরো শহরটাই আজ একটা ধ্বংসস্তূপ।

আস্তাকুড়ের মত প্রাচীন জীর্ণতা জড়িয়ে বেঁচে আছি

শুধু মাত্র তোমায় একবার দেখবো বলে। 


যারা ভালোবেসেছিলো

তারা আজ নিঃসঙ্গ, অসহায়,

মৃতপ্রায় অথবা পাগল।


আমি তো তোমায় ছুতে চেয়েছিলাম, 

তোমার ঠোঁট জড়িয়ে পেতে চেয়েছিলাম

বিষাক্ত গরলের স্বাদ।

পাইনি।


একটি উষ্ণ চুম্বন , মাঝে মাঝে 

একটি শহরের চাইতেও বড়ো হয়ে ওঠে 

ভালোবাসা - হীনতায় ।।।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract