STORYMIRROR

SUBHAM MONDAL

Classics Others

3  

SUBHAM MONDAL

Classics Others

ঘুম

ঘুম

1 min
227

ঘুমিয়ে আর কতক্ষণ থাকবি ওরে,

ঘুম ভাঙার এই ভােরে ?

জাগরে এবার তােরা সবে, 

প্রভাতি পাখির কলরবে।

আলস্য যদি তােদের কিছু থাকে,

শিশু যদি পিছন ফিরে ডাকে, 

তবুও তুই শয্যা ছেড়ে চলে আয় ওরে, 

ঘুম ভাঙার এই ভােরে।


রক্তে রাঙা উষার আলাে পশিছে তাের বাতায়নে,

 দখিনা বাতাস মন্দ হাওয়া তাের প্রাণে।

 সারা ধরা জেগেছে, মেতেছে খুশিতে, 


তুই কেন আলস্যে শুয়ে আছিস শয্যাতে। 

চেয়ে দেখ, সামনে তাের রয়েছে কত সাথী।

 তবু তুই রইবি শুয়ে ঘুমে মত্ত হয়ে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics