STORYMIRROR

অদিতি সিংহ

Abstract Inspirational Others

3  

অদিতি সিংহ

Abstract Inspirational Others

এটুকু বৃষ্টি

এটুকু বৃষ্টি

1 min
287


দিনের শেষে মনের মধ্যে মেঘ

জমে থাকতে পারছি না আর,

বৃষ্টি হয়ে সে ঝরে পড়তে চায়...

ঠিক ঝরার প্রাক-মুহূর্তে

অনেকখানি কষ্ট থাকে মনের মাঝে,

সেই বৃষ্টির জলে সব কষ্ট ধুয়ে যাক।

আকাশটা কেবল ঘন কালো মেঘে ঢাকা,

গুমড়ে মরছে ভীতর ভীতর 

এক পশলা মন খারাপের ছটা।

সময় হয়েছে ঘন মেঘগুলোর,

বৃষ্টি রূপে ঝরার...

সময় হয়েছে মান-অভিমান

এবার শেষ করার।

শেষটা তো সেই কবেই হয়েছে...

শুরুটা তো আজও মিলল না।

মন খারাপ নামক আস্তরণ

আকড়ে ধরেছে আমায়,

গভীর আর্তনাদে চিৎকার 

করতে না পারায়।


মন খারাপের সকাল নামে

এক পশলা বৃষ্টির অপেক্ষায়।

আকাশের মেঘগুলো ঘন কালো হয়,

সুস্ক হৃদয়ে বৃষ্টি আসায়।

বদ্ধ পরিবেশ নিজেকে দেখে

আড়াল করে, এই বুঝি এলো সে...

তোমার আমার মন খারাপের 

ঠিকানা হয়ে এক টুকরো বৃষ্টি নিয়ে।

খরা পড়া জমিটাতে আবার প্রাণের সন্ধান,

উদাসীন কৃষকদের মুখে হাসির ছটা...

এই বুঝি এলো তাদের সু-দিনের আশা,

অপেক্ষার অবসান হয়ে...

আনন্দের মুহূর্ত শুরুর পালা।

হাজার মনখারাপের মাঝে

একমাত্র বৃষ্টি মুহূর্তে সাজে।

ফেলে আসা স্মৃতিগুলো

মনের আনাচে-কানাচে ঘুরে চলে।

থেকে যায় সবটা...

একফোঁটা বৃষ্টি হয়ে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract