দুঃস্বপ্ন
দুঃস্বপ্ন
কাল গভীর রাতে দেখলাম হঠাৎ এক স্বপ্ন,
আসলে স্বপ্ন সেতো নয়, ছিল এক দুঃস্বপ্ন।
হঠাৎ দেখি ভিড়ের মাঝে আমি একলা দাঁড়িয়ে,
অচেনা অপরিচিত লোকেদের সাথে মুখ লুকিয়ে।
তৃষিত চোখ আমার খুঁজছিল একটা চেনা মুখ,
সেই মুখ যার কাছে পাবো আমি জীবনের সুখ।
ভিড় ঠেলে আমি যতই এগোই ততই হয় স্পষ্ট,
আমার বুকের ভিতরে চাপা এক গোপন কষ্ট।
হাজার খুঁজেও পাইনি আমি প্রিয় মুখের সন্ধান,
এভাবেই আমার ভালোবাসার হয়েছিল অন্তর্ধান।
কিছু পরে ভাঙালো আমার নিদ্রা প্রভাতী কিরণ,
করিলাম অনুভব অশ্রুতে ভরে ছিল আমার দুনয়ন।
আপনমনে হেসে ভাবলাম, এতো একটা দুঃস্বপ্ন মাত্র,
কিন্তু তবুও জানিনা কেন যেন লাগল বাস্তবের মত।

