দুঃখ হাসি
দুঃখ হাসি
মুখের হাসি লুকিয়ে রাখে
দুঃখের স্মৃতি কথা
হাসি শুধু নয়তো যেন
সুখের চিত্রলেখা ।
দুঃখে যেমন হাসি আসে
সুখেও আসে কান্না
এই কান্না হাসির দোলদোলানি
জীবন ভোরের বায়না ।
তাই কান্না হাসির কারনটা কি
বোঝা বড় দায়
তাই বড়ই কঠিন বোঝা যে হায়
তাদের পরিচয় ।
