STORYMIRROR

DIPANJAN BHATTACHARJEE

Abstract Fantasy Children

3  

DIPANJAN BHATTACHARJEE

Abstract Fantasy Children

দেবীপক্ষ

দেবীপক্ষ

1 min
212

আশ্বিনের এই শারদ ভোরে,

মা কে দেখব নতুন করে।

দেবীপক্ষের সুরের ভেলা,

রাঙিয়ে দেবে সারা বেলা।

শিউলি ফুলের সুবাস মেখে,

খুশির বন্যা নামল চোখে।

বছর ঘুরে আবার মাগো,

মোদের ডাকে তুমি জাগো।

দেশে আছে নানান অসুখ,

হাসি খুঁজে পাচ্ছে না মুখ।

থমথমে এই বিপদ কালে,

মানব জাতি বন্দী জালে।

ঢাকের ধ্বনি শুনব আবার,

মাগো তোমার দয়া অপার।

মোরা যে মা তোমার ভক্ত,

সব বিপদেই থাকি শক্ত।

কিন্তু মাগো এবার বোধহয়,

হারিয়ে গেছে সুখের সময়।

হাহাকার মাখা আর্তনাদ এ,

তলিয়ে যাচ্ছি গভীর খাদে।

পুজোর ছন্দ চাই যে ফিরে,

তরি খানি মা লাগাও তীরে।

হাসি মাখা কয়েকটা দিন, 

তুমি মাগো করো রঙিন।

মণ্ডপেতে ধূপের গন্ধ,

ফেরাও মাগো লুপ্ত ছন্দ।

অস্ত্র হাতে তুমি মাগো, 

এই উষাতেই আবার জাগো।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract