STORYMIRROR

ঋ মুখার্জী

Romance

4  

ঋ মুখার্জী

Romance

ঢেউ ও ইত্যাদি

ঢেউ ও ইত্যাদি

1 min
265

ঢেউয়ের গায়ে নাম লিখেছি, ঢেউয়ের গায়েই খাম

কেউ পাশে না থাকার দরুণ সাগরকে চিনলাম


স্রোত চলে যায় পিয়ন হয়ে, দূরের ঠিকানায়

ওৎ পাতিনি বলেই আমায় নির্জনে মানায়


বাক্-হীনতার প্রবালপ্রাচীর; রুগ্ন খালি-গা'য়

শাঁখ আর ঝিনুক নাম তুলেছে বন্ধুতালিকায়


পর ভাবা যায়! পায়ের ওপর জমছিল শৈবাল

ঝড় ওঠে ঠিক তুলকালামির, নড়বড়ে যে হাল


ঝড় বোঝে না, দর্শক-ই সে। স্রোত এনেছে শোক

জ্বর বেড়েছে। সেই ঠিকানায় পায়নি কোনও লোক


ঢেউ ভেঙেছে, ঢেউ জুড়েছে, ফেরত গেছে ঢেউ

কেউ থাকে না, কেউ থাকেনি, থাকতে পারে কেউ!


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance