STORYMIRROR

Gopa Ghosh

Romance

4  

Gopa Ghosh

Romance

চোখের পাতা

চোখের পাতা

1 min
286

চোখের পাতা নড়ে যতবার

তোকে মনে পরে ঠিক ততবার,

আকাশের তারার মত ভালোবাসা আমার,

সংখ্যা দিয়ে যায় না

মাপা তার,

চোখ বুজলেই শুধু তোরই ছবি,

তোর প্রেমেই হয়েছি কবি।

বিরহের চোখের জলের বিন্দু বিন্দু ফোঁটা,

যেনো মুক্ত হয়ে ঝরে পড়ে, বলে শুধু তোরই কথা।

ইচ্ছে করে উড়ে যেতে তোর সাথে, কোনো অচিন ভুবনে,

যেখানেতে কেউ নেই, শুধু থাকবো দুজনে।

চাঁদের টানে যেমন উত্তাল হয় সাগর

আমিও তেমন তোর টানেতে

হয়ে যাই পাগল।

বৃষ্টি ভেজা ভীষণ সোঁদা গন্ধ,

আমাকে দেয় তোকে ছোঁয়ার,

এক নিবিড় আনন্দ।

তোকে দিলাম ভালোবাসা,

দিলাম নিজের মন,

পাশে থেকে শুধু ভালবাসিস

এমন করে সারাজীবন।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance