STORYMIRROR

Madhab Mandal

Abstract Classics Others

3  

Madhab Mandal

Abstract Classics Others

ছায়া ছায়া সত্যি ৯

ছায়া ছায়া সত্যি ৯

1 min
261


খালের জলে শালুকের পাতারা

একটা দু'টো এভাবে গোণা যায়

কোন সকালে জলপিপি পাখিরা

উঠে হাসছে পাতার বসবাসে

 

এসব দেখে তরতাজা কিশোর

ঘাস ছিঁড়ছে নিখাদ অভিমানে

ঘুম ভাঙিয়ে গতকালের ভোরে

আদর-ঘাসে ডেকেছিল কিশোরী

 

নিমের ডালে কাকেরা আড়চোখে

ও কি কিশোর! আনমনে থেকো না

আবার দেখো শালুক পাতাদের

চোখের জল ওকেই দিয়ে রাখো

 

বয়েস হলে জীবরা নিজেই জানে

ভালথাকারা কঠিন হয় ধীরে, ক্রমশঃ



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract