STORYMIRROR

Madhab Mandal

Abstract Others

4  

Madhab Mandal

Abstract Others

ছায়া ছায়া সত্যি ২৯

ছায়া ছায়া সত্যি ২৯

1 min
173

স্মৃতি গান বললে মন কাদা কাদা

ভিজে ভিজে দূরদৃষ্টি

সহজ হারানো এখানে ওখানে


ঝিলপাড়ে এত গাছ, পাখি

জলমাকড়সাদের তীরবেগে ছোটা!


শিক্ষানবিশি কিশোরীরা নেই শুধু

এত ভয়াবহ ভয়, হায়!


ভাসে ডোবে পানকৌড়ি 

হাতে গোনা শিশু চ্যাং খেলে জলে


ফোন ক্যামেরায় শুধুই নির্জনতা

কিংবা নামানুষী কল্লোল


হঠাৎ বেরিয়ে আসে সে এক মানুষী

এত মায়া, সংসারী বাঁধন নীতিতে স্মার্ট

আদরে ভেসে যায় আমার ছোট্ট অনুলিপি!



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract