STORYMIRROR

Madhab Mandal

Abstract Others

3  

Madhab Mandal

Abstract Others

ছায়া ছায়া সত্যি ১৯

ছায়া ছায়া সত্যি ১৯

1 min
207

ঠিক কতদিন দরজা খোল নি খেয়ালে ছিল না

এত অবস্থান্তর চলছিল! 


এত দিক থেকে ছোঁড়া হল পাঁক তাতো তুমি জানো

বায়বীয় হয়েছি বারবার!


নাটকীয় কিম্বা কুশলী ডাকে হাত তো ছোটে নি

অবসাদ খেয়েছি চোখে মুখে!


শব্দ মজ্জায় আঁচড় কেটেছে কেউ তা দেখে নি

পাতাগুলো আজকে ডাক ছাড়ে!


আলো ধরে তবু চুল উড়ে গেল মাটি সড়সড়ে

এখানে আমি শিকড়ে থাকুক!


ঝোড়ো বাতাসেও একটু আড়ালে আমি তো দাঁড়িয়ে

দু'হাতে থুতনি ধরেছি তোর!


ভালবাসা বলে কাছাকাছি থাকি শ্বাস খাই শ্বাস

অমৃত খাই তুমি আমি মিলে!


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract