STORYMIRROR

Madhab Mandal

Abstract Others

4  

Madhab Mandal

Abstract Others

ছায়া ছায়া সত্যি ১৬

ছায়া ছায়া সত্যি ১৬

1 min
186

যাবতীয় আগডুম বাগডুম সপাৎ সপাৎ সাক্ষীদের

প্রত্যেকটা দিন কানে ঢুকছে বাজ-শব্দ

এর চেয়ে মুঠোর মধ্যে অশক্ত হাত ভাল 


ঘাসবনে লাফায়, ওড়ে ফড়িং

মাটি ফুঁড়ে পতঙ্গ তিড়িং বিড়িং

কিছুই না পাল্টে পতঙ্গ জীবনে ঢুকি


সেই ভাল, এত এত কেরামতি, মদ্দানি ছুমন্তর

পতঙ্গবাদ ডালপালায় জীবন যাপনে

জোট করে ঘোঁট করে তড়াং বড়াং টাকার খনিতে


যাকে মানায় যাক সে জাহান্নামে 

পতাকা পৎপৎ শক্তপোক্ত ডান্ডায়

আকাশ জুড়ে বাতাস ফুঁড়ে শুধু আমারই জয়ধ্বনি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract