STORYMIRROR

koustav halder

Abstract Others

3  

koustav halder

Abstract Others

ভয়

ভয়

1 min
416

জন্মের পর একটি বারও জ্বলতে পারিনি

একাকিনী গর্ভগৃহ

একঝাঁক জাল পাতা সন্ধ্যা

ঘুন ধরা অস্থিমজ্জার বিষাক্ত রস

খাবার দিয়েছে ওই বিরাট অশ্বত্থ গাছকে

বুক ছিঁড়েছে শিকড়ের ধার। 


তোমার জন্য জ্বলেছি? একটিবারও না।

এ কেমন মন্ত্র তোমার? ক্ষমতা এটুকুই!

আওয়াজ গোনার শব্দ শুকনো পাতার

কাঁপিয়ে দেয় কলম ধরা দু আঙুলের যুদ্ধ

এই বুঝি ওরা এল

ধর! ধর! মর! মর! 


সন্ধ্যা নামুক , এই বিকৃত পৃথিবীর নাট্যমঞ্চে

মাছরাঙা সভ্যতার দৃষ্টি স্থির

যেই উঠবে ! ধরবে তাকে।

পিন ভাঙা দুপুর, গেয়ে‌ চলে শশ্মানের প্রলাপ

থামো এই বার! মেনেছি অনেক, ইতি পড়ুক

ধস নেমে যাবে পায়ের তলার মাটি। 


জ্বলতে পারিনি নিজের চিতাতেও

শুরু সমালোচনার পান্ডুলিপি।

দৃষ্টিহীন ধমনীর জাল বুনে

ভয় দাঁড়িয়েছে একঘটি জল নিয়ে

দাবি

নিভতে হবে আমায়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract