STORYMIRROR

falguni giri

Tragedy Others

3  

falguni giri

Tragedy Others

বাস্তবতা লুটোয়

বাস্তবতা লুটোয়

1 min
416


কারুর জীবন জলের মতো 

কারুর আবার নিখুঁত বাঁকা, 

কঠিন হলেও চেষ্টা করে

জলের ওপর আলপনা আঁকা। 


পাতা কুড়ানি মায়ের মেয়ে 

ইচ্ছে তাদের যে থাকতে নেই,

ছোট্ট মেয়ে সে কি বোঝে 

বায়না ধরলো পুজো এল যেই।


মাকে বলে কিনে দেবে

একটা আমায় নতুন জামা?

রেগে বলে মা এবার 

জেদটা তোর একটু থামা।


বলেই মা পিছন ফেরে

শাড়ি দিয়ে চোখটি মোছে

বুঝে গিয়ে মায়ের ব্যথা

আঁচলে পুজোর গন্ধ খোঁজে।


থাক না ঘরে নিয়ন আলো 

পাতে না হয় শুধুই ভাত,

ভেবে নিল মায়ের সে

বন্ধ করবে অশ্রুপাত। 


স্বপ্ন সব জড় করে

রাখবে সে হাতের মুঠোয়, 

এভাবে কত নরম মনের

বয়স বাস্তবতায় লুটোয়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy