STORYMIRROR

falguni giri

Tragedy

3  

falguni giri

Tragedy

যাওয়ার আগে

যাওয়ার আগে

1 min
413


আলতা মাখা পায়ের ছোঁয়া 

শিশিরে লেগে আছে,

কার্তিক হাওয়ার গন্ধ বলে

তুমি আজও আছ কাছে।


কর্মহীন যাদের ঘরে

আছে জোনাকির আলো, 

আশা তাদের,যাওয়ার আগে 

দূর করে যাবে কালো। 


বিচার পাই নি যে মা

শূন্যতা শুধু বুক জুড়ে, 

দেবে না মা শান্তি তাকে

চলেই যাবে ছেড়ে দূরে?


অসুরের অট্টহাসি যে

বাতাসে আসছে ভেসে,

ছলনার আশ্রয়ে যারা

আছে মানুষের বেশে।


রুদ্র রোষে যে দুষ্টদের

বধ কর দশ হাতে,

যাওয়ার সময় তুমি সেই

অসুরদের নিও সাথে।।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy