STORYMIRROR

falguni giri

Tragedy

4  

falguni giri

Tragedy

একলা স্মৃতির ভেলায়

একলা স্মৃতির ভেলায়

1 min
950

মেঘ পিওনের আসছে চিঠি 

বৃষ্টি জুড়ে থেকো তুমি, 

অযুত ক্ষতে ঝাপসা দিঠি 

লোনাজলে ভিজছে ভূমি।। 


একলা স্মৃতির ভেলায় ভেসে 

কাটছি আকাশে আঁকিবুঁকি, 

মেঘ বালিকা নীল আঁচলে 

দিয়ে যাচ্ছে এসে উঁকি।। 


ক্যানভাস জুড়ে শুধুই আঁচড় 

লেগে আছে যা স্মৃতি খাতে, 

এলোমেলো কিছু ধূসর ছবি 

আজ জীবনের ধারাপাতে।। 


কত পথ গেছে হারিয়ে 

কিছু নিয়েছে বাঁক, 

হরিৎ কিছু আছে অবশিষ্ট 

মুঠোয় ভরা থাক।। 


স্মৃতির জানলায় না ঝুঁকে

সোঁদা গন্ধ মাটির মাখি,

রূপকথায় পাল তুলে দিই

একলা দুপুর জাগিয়ে রাখি।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy