STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract

4  

Partha Pratim Guha Neogy

Abstract

অন্যরকম দেশের গল্প

অন্যরকম দেশের গল্প

1 min
288

নিজেকে নিঃস্ব করে দিয়ে গেলাম আমার গোপন আপন সবকিছু যা আমি করেছিলাম উপার্জন দেশকে নিঃস্ব করে।

সংসারের কঠিন রাজনীতির পাঁকে হারালাম দেশসেবার নেশা, আন্দোলন নিয়েছে আমার ব্যক্তিগত কর্মজীবন, সময়হীন স্ত্রীর পঙ্গু ভালোবাসা আমার ত্যাগকে করেছে মহান।


নিজেকে ভালো রাখা ছাড়া নেই কিছু দেবার

তাই অকাতরে নিলাম,

এখন ভাগ্যের অজানা ভবিষ্যতকে দিয়েছি চিঠি

পাঠাও বিদায় ফরমান।


আর কঠিন দেশপ্রেমে ভুলায়োনা

নিজের প্রতি আকুল আকর্ষণ,

চিরবিদায় ছিল ভালো যা হল না পূরণ

তিলে তিলে লোভ আমাকে করছে গ্রাস

ভুলছি ক্রমেই দেশ আর দেশের মানুষজন,

ধীরে ধীরে সর্বনাশ খাচ্ছে গিলে আমার গর্বের বেশ, আমার ভালোবাসার দেশ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract