STORYMIRROR

Kausik Chakraborty

Abstract Others

3  

Kausik Chakraborty

Abstract Others

অচেনা দায়

অচেনা দায়

1 min
225


ভাঙনের অন্য নাম কিশলয় জানি

মৃত্যুর দক্ষিণ পাশে আমার সন্তানই

ঘোরতর নয় কোনো নকল চাহিদা 

প্রতিটি শ্মশানঘাটই সাঁওতালডিহা।


কোমরে গাঙুর তার ডাকনাম ধরে

ছিঁড়েছে সাজানো ছবি নখের আঁচড়ে

ধার্য হয়েছে যত বাতাসের দাম

কারণ হাওয়ায় খোলে আলগা বোতাম।


অজানা নেই তো কিছু আশ্রয় ছাড়া

বিভাজিত হয়ে গেছে আমার জামারা

এদিকে মৃত্যুকে তার নকল শরীরে

অচেনা লেগেছে শত মানুষের ভিড়ে।


সময় আসেনি, তবু ছদ্মবেশ নিয়ে

কেউ লুকিয়েছে মুখ পোশাক বাঁচিয়ে

চেহারাটুকুই শুধু অর্থমূল্যে কেনা

সে দেহের সিকিভাগ কেউ চাইবেনা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract