STORYMIRROR

Manik Goswami

Abstract Classics

4  

Manik Goswami

Abstract Classics

অভিশাপ

অভিশাপ

1 min
11

January Week-1

অভিশাপ 

মানিক চন্দ্র গোস্বামী


প্রথম যেদিন পাথরে পাথর ঘষে জ্বললো আগুন,

বন্য মানুষের হাত ধরে বিজ্ঞানের প্রকাশ,

উন্নতির প্রদীপ শিখার দীপ্তি শতগুন,

অজ্ঞানতার অন্ধকারে জ্ঞানের সূর্য্য বিকাশ।

জয়যাত্রায় এগিয়ে চলে প্রগতিশীল ধারা,

অফুরন্ত জ্ঞান ভান্ডারের দ্বার উন্মোচিত,

চোখের পাতায় আকাশ-ভ্রমণ স্বপ্নে হলো গড়া,

অচেনাকে হতেই হবে সবার পরিচিত।

দূরত্বকে নিকট করার ইচ্ছেতে এলো গতি,

ভূমির বিচরণের বাইরে মহাশূন্যে পাড়ি,

চাঁদকে নিয়ে হাতের মুঠোয় মঙ্গল হয় সাথী,

বিশাল সূর্য্যের ভয়াবহতার অনুসন্ধান জারি।

আরামও এলো মানব জীবনে বিজ্ঞানেরই দানে,

ব্যস্ত রইলো পরিশ্রমী জনে স্বাচ্ছন্দ্যের খোঁজে,

ভোগ বিলাসের ইচ্ছে নিয়ে মানুষ লোভের টানে,

ঈর্ষা, ঘৃণা, অধিকার বোধে পতন দেখলো নিজে।

বিভেদ আগুন দ্বিগুন জ্বলে পেশীর প্রদর্শনে,

যুদ্ধ দামামা উঠলো বেজে প্রভুত্বের অভিলাষায়,

ধ্বংসের পথ দেখিয়ে দিয়েছে কলঙ্কিত বিজ্ঞানে,

সুগন্ধি সুবাস হারিয়ে নিঃস্ব জ্ঞানের অধ্যায়।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract