STORYMIRROR

Anubhwab Dhar Roy

Abstract Romance Others

3  

Anubhwab Dhar Roy

Abstract Romance Others

আস্তে চল জীবন

আস্তে চল জীবন

1 min
186

আস্তে, আরো আস্তে চল জীবন,

নিয়ে যেও না আর গভীরে।

অনেক তো দেখলাম অতল,

এবার যে ফিরে যেতে চাই তীরে।


কি আছে আর গভীরে,

কতদূর আরো ভাসতে হবে,

সয়ে যেতে হবে ভীষণ ঢেউ,

কতদূর আরো খুঁজতে হবে,

যদি হাতটি ধরে নেয় কেউ।


আবার জোরে বর্ষা এসো,

আকাশ আবার কালো করো

আবার টেনো তরী বুকের মাঝে,

হারিয়ে দিয়ো দু-হাত ধরে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract