STORYMIRROR

Anubhwab Dhar Roy

Abstract Inspirational

3  

Anubhwab Dhar Roy

Abstract Inspirational

মায়ের আগমন

মায়ের আগমন

1 min
211


দূর্গা আসে সবাই হাসে নেচে ওঠে শহর,

দূর্গা হাসে পূর্বাভাসে লাফায় খুশির লহর।

দূর্গা আসে দুর্বাঘাসে দেয় হামা রোদ রবি,

দূর্গা হাসে পূর্বাকাশে পূজোর ছুটির ছবি।

দূর্গা আসে কাশের রাশে ডিগবাজি খায় হাওয়া,

খুশির তালুক শাপলা শালুক দোলায় মনের দাওয়া,

দূর্গা হাসে ধীর বাতাসে যাচ্ছে আভাস পাওয়া।

দূর্গা আসে কী উল্লাসে নাচছে শিশুর দল,

দূর্গা হাসে চতুরপাশে সুখের কোলাহল।

দূর্গা আসে আশ্বিন মাসে জাগিয়ে আসা আলোর,

দূর্গা হাসে খবর ভাসে ভালোর সবার ভালোর।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract