STORYMIRROR

Prasanta Kumar Chatterjee

Romance Fantasy Others

3  

Prasanta Kumar Chatterjee

Romance Fantasy Others

আমি আর বৃষ্টি

আমি আর বৃষ্টি

1 min
164

হঠাৎ বৃষ্টিকে পেলাম মাঝরাস্তায়…

কি দুষ্টু ও!

যখন ডাকি কাছে আসেনা।

আর দেখো,

কেমন নির্লজ্জের মত আজ

আমার টেকো-মাথায়

হঠাৎ তবলা বাজিয়ে চলে যায়…

ছোঁয়াচে স্বপ্নের ভীড় থেকে দূরে

কতদিন আগেইতো

নিজেকে নিয়েছি গড়ে

সুশীতল ছায়াহীন

উষ্ণ মরুসম

পৃথিবীর পথিক করে।  

আজকাল আমি আর বৃষ্টির বাচালতা

মেনে নিতে পারিনা।

যখন সময় ছিল

অনেক লুকোচুরি

খেলেছি ওর সাথে, লিখেছি কবিতা…

এখন বিবর্ণ মনে শুধুই উদাসীনতা।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance