STORYMIRROR

Nikhil Mitra Thakur

Abstract Fantasy Others

3  

Nikhil Mitra Thakur

Abstract Fantasy Others

আমার দুর্গা

আমার দুর্গা

1 min
133

আমার দুর্গা,

রান্না ঘরে ভাতের গন্ধে বিভোর থাকে।

আমার দুর্গা,

পুকুর ঘাটে সকাল সন্ধ্যা বাসন মাজে।

আমার দুর্গা,

আষাঢ় মাসে মাঠে ধানের চারা পোতে।

আমার দুর্গা,

অগ্রায়হন মাসে মাঠে পাকা ধান কাটে।

আমার দুর্গা,

স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দান করে।

আমার দুর্গা,

নেতৃত্ব দিয়ে মহাকাশে চন্দ্রযান নিক্ষেপ করে।

আমার দুর্গা,

স্টেথোস্কোপ হাতে রোগীর চিকিৎসা করে।

আমার দুর্গা,

সেনাবাহিনীর ফাইটার বিমান উড়িয়ে বেড়ায়।

আমার দুর্গা,

ত্রিশূল হাতে স্বর্গে ও মর্তে অসুর দমন করে।

আমার দুর্গা,

মাতা,দুহিতা,সহধর্মিণী শক্তির রূপের ধাত্রী।

আমার দুর্গা,

তোমাকে জানাই শতকোটি প্রণাম সালাম।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract