STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance

4  

Partha Pratim Guha Neogy

Romance

আমাকে মনে পড়ে?

আমাকে মনে পড়ে?

1 min
307

আমাকে মনে পড়ে?

সেদিন যে পলাশের নীচে এনে দিয়েছিলএক মুঠো রোদ্দুর?

যার বারান্দায় দাঁড়িয়ে তুমি চাঁদের কাছে জোছনা চেয়ে ছিলে?


আমাকে মনে পড়ে?


সেদিন বিকেল বেলা আমি আলতো করে তোমার মুখে এঁকেছিলাম গোধূলির তিলক।তুমি কনে বউ হয়ে আমাকে এনে দিয়েছিলে এক মুঠো মুক্তি মানে বক পাখি। আমি সেই পাখিদের সাথে উড়েছিলাম আকাশে। তুমি আমাকে

দেখে নিজেও চেয়েছিলে আমার সাথে ভেসে বেড়াবে অনন্তে মুক্তির আনন্দে।


আমাকে মনে পড়ে?


সেদিন আমি প্রদীপ জ্বালিয়ে তোমাকে সাজিয়েছিলাম প্রেয়সীর মত

তুমি আমার হাতে হাত রেখে হারিয়ে যেতে চেয়েছিলে অসীম আকাশে 

আমি তোমার বুকে মাথা রেখে শুনেছিলাম ভালবাসার লাবডুব লাবডুব।

সেই থেকে আমরা দুইজন একসাথে মরে যাওয়ার সংকল্প করেছিলাম-


আমাকে মনে পড়ে?


চাঁদনী রাতে তুমি নেচে ছিলে উর্বশী হয়ে

আমি শিব সাজে সেজেছিলাম দেবী তোমার জন্য

তোমার রুপে আমার বুকে উঠেছিল দিগম্বরী ঝড়

হেসে সেই ঝড়কেও তুমি ভালবাসা করে দিয়েছিলে ।

আজও আমি নেচে চলেছি বিচ্ছিন্ন পত্রিকার মত তোমার সাথে

তুমি আমার প্রেমে বন্দী হয়ে মাথা গুঁজেছিলে আমার বাহুতে।

আমি ছিন্নভিন্ন সুর জড়ো করে ডুবিয়ে দিয়েছিলাম অন্ধকারের গানে।

তুমি বিচ্ছেদ সম্ভাবনাকে দূরে ঠেলে কাছে এসেছিলে আপন হয়ে।


আমাকে মনে পড়ে?


Rate this content
Log in

Similar bengali poem from Romance