STORYMIRROR

Ariyam Bhattacharya

Abstract

3  

Ariyam Bhattacharya

Abstract

আবহমান

আবহমান

1 min
86

স্বার্থক সেই দামালের ঘর করা 

যেখানে ভালোবাসা মানে ফেনিল শর্করা 

ভেঙেছে পাঁচিল ; খুলেছে সপ্তপাশ। 


বেজন্মা সে , কথা দিয়েছিলো কবে 

সংযত ঢেউ চির অগোছালো হবে 

ফুটবে ভাষা , ছুটবে অট্টহাস।


আমরাও লড়ি , আমরাও কিনি শ্বাস 

আমাদের ঘরে টানাটানি বারোমাস 

ফোঁটা ফোঁটা প্রাণ গড়িয়েছে ঢাল বুঝে 


আরো কত ঝড়ে পাল ছিঁড়ে যাওয়া বাকী 

কত মৃতদেহ মৃত্যুকে দেবে ফাঁকি 

তবু ওঠে ধোঁয়া বিনিদ্র পিলসুজে। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract