STORYMIRROR

Manab Mondal

Abstract Fantasy Inspirational

4  

Manab Mondal

Abstract Fantasy Inspirational

বিজয়ার মিষ্টি মুখ

বিজয়ার মিষ্টি মুখ

1 min
333

আগে দিন গুলো কি ভালো ছিলো

মায়ের যেই বিসর্জন হলো

হ্যাংলা সব ছেলে গুলো।

পাড়ায় সবার বাড়িতে হানা দিলো।

ঢিপ ঢিপ প্রনাম দিয়ে

চওড়ার একটা হাসির বিনিময়ে 

নারকেল নাড়ু আর কটকটি থালাগুলো নিয়ে

খালি করতো সব চোখে নিমিষে

মা মাসিরাও ভালোবেসে

খেতো দিতো ওদের মন ভরে।

বিজয়ার মিষ্টি মুখের নামে

আরেক উৎসব আসতো সেকালে

বাঙালির ঘরে ঘরে

মিষ্টি মুখ নয় শুধু বাইরে

মিষ্টিতো আছে বাঙালির মনের অন্তরে।

তাই হাসি মুখে দুঃখ ভুলে,

বাঙালি চলে আপন তালে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract