STORYMIRROR

PRADIP KUNDU

Romance Tragedy Others

3  

PRADIP KUNDU

Romance Tragedy Others

মৃত্যু--শেষ কথা নয়

মৃত্যু--শেষ কথা নয়

1 min
219

মৃত্যু --- সে তো শেষ কথা নয়,

তার ওপারে অপেক্ষারত এক অসীম জগৎ।


কফিন বন্দী শরীর কিংবা জ্বলন্ত চিতা

আমাদের বাইরের খোলসকে বন্দী করে।

 --কিন্তু আত্মা?


ভালোবাসার কখনো ---- শেষ হয় কি?

মানুষের মনে জন্ম নেওয়া প্রেম,সে তো অমর।

কোনো খাঁচায় তাকে বন্দী করে রাখা যায় না।


জোয়ার হোক বা ভাটা, দিন হোক বা রাত

সময় অবিরাম গতিতে বয়ে চলে।

তাকে ধরে রাখা যায় না।


তুমি যদি প্রেমিক হতে চাও,

এমন প্রেমিক হও --যাতে প্রেমিকার স্মৃতি হয়ে থাকতে পারো যুগ যুগ ধরে।

শত্রু হলে এমন শত্রু ---- যাকে বিনাশ করার চেষ্টায় রাতের ঘুম উড়ে যায়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance